শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান


বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে মোবাইল ফোন নির্মাতা অপো। শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাকিবকে পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেয় অপো। এ উপলক্ষে সাকিব ও অপোর এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

অপো জানায়, ‘ইন্সপারেশন এ্যাহেড’ এই স্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মের জন্য উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে তারা কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য নিত্যনতুন প্রযুক্তির সাথে তরুণদের মেলবন্ধন ঘটানো। তাই সময়ের প্রয়োজনেই এবার তারা তরুণদের আইকন সাকিব আল হাসানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

সাকিবের সঙ্গে চুক্তি প্রসঙ্গে অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, অপো সবসময় স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বোচ্চ ভালো সেবার অভিজ্ঞতা দিতে নিত্যনতুন প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে অপোর জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাবিক আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরো অনেক দূর এগিয়ে যাবো। মানুষের জন্য প্রযুক্তি এই মতাদর্শে বিশ্বাসী হয়ে অপো মনে করে সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোাচ্চ দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি অপো উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে থাকে।

অপোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, অপোর সাথে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কারণ অপো প্রযুক্তি দিয়ে লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে। আগামীতে অপো ভক্তদের জন্য দারুণ কিছু কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।

এবারের স্মার্টফোন ও ট্যাব মেলার নিয়মিত কিছু ছাড়ের সঙ্গে তারা অপোর প্রথম ফ্লাগশিপ ভাজযোগ্য ফোন ‘ফাইন্ড এন’ প্রদর্শনীর জন্য নিয়ে এসেছে। খুব শিগগিরই ফোনটি বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর