শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

অয়ন না সামলালে এত দিনে বাচ্চাদের বাবা হয়ে যেতেন, নিজেই কবুল করছেন রণবীর!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
অয়ন না সামলালে এত দিনে বাচ্চাদের বাবা হয়ে যেতেন, নিজেই কবুল করছেন রণবীর!


#মুম্বই: মহেশ ভাটের (Mahesh Bhatt) কথায়, রণবীর কাপুর (Ranbir Kapoor) নাকি ‘লেডিস ম্যান’, যাঁর জীবনে লেগেই থাকে নিত্যনতুন প্রেমের আনাগোনা। কিন্তু বলিউডে তাঁর প্রেমে হাবুডুবু খাওয়ার মতো রমণীর অভাব না থাকলেও রণবীরের ভাবনা ছিল একেবারে অন্যরকম। এমনকি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani) ছবিতেও রণবীরের যে চরিত্র দর্শকের মন কেড়েছে সেই চরিত্র থেকেও একেবারে আলাদা রিয়েল লাইফের রণবীর।

একটা সময় ছিল, যখন রণবীর কাপুর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থেকে তাঁর চরিত্র বানির (Bunny), যিনি কবির থাপার (Kabir Thapar) নামেও পরিচিত, এর মতাদর্শকে একেবারেই অনুসরণ করতে পারেননি। একটা সহজ চাকরি, বিয়ে বা বাচ্চাদের ঝক্কি না নিয়ে নিজের জীবন নিজের মতো করে কাটাতে চান একজন মানুষ, ছবিত বানি চরিত্রটা ছিল কিছুটা এমনই। তবে আপনি কি জানেন, রিয়েল লাইফের রণবীর চেয়েছিলেন একবার নিয়মিত ও সাদামাটা একটা জীবন?

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির ট্রেলার লঞ্চের সময় বক্তব্য রাখেন রণবীর। সেই সময় তাঁর বয়স ছিল ৩০ বছর। অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান এবং ২০২০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি সেটেলও হয়ে যেতে চান। যাই হোক, তিনি আরও বলেছিলেন যে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ই (Ayan Mukerji) তাঁর এমন মনোভাব বদলাতে সাহায্য করেছিলেন।

রণবীর পরিচালককে কৃতিত্ব দেওয়ার আগে বলেছিলেন, “আমরা এখন এমন সময়ে আছি যেখানে আমাদের বিবাহের বয়সসীমা বেঁধে দেওয়া একেবারেই উচিত নয়। যখন কেউ প্রেমে পড়ে, তখন বিয়ের বিষয়টি আসে, বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি আসে। আমি মনে করি সব কিছু প্রাকৃতিক ভাবে এগোনো ভালো।”

অভিনেতা আরও বলেন, “এটি অয়নের থেকে পাওয়া আমার শিক্ষা। চার বছর আগে যখন আমার তাঁর সঙ্গে পরিচয় হয়, তখনই আমার মধ্যে বিয়ে করার একটা তাগিদ ছিল। আমি বলেছিলাম, আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, আমি সন্তান চাই। তখন তিনি আমাকে বলেছিলেন, আপনি একটু স্থির হন, আপনি কেবল নিজের কেরিয়ার শুরু করছেন, মানুষের সঙ্গে দেখা করুন, আগে নিজের জীবনকে উপভোগ করুন তার পর বিয়ে করবেন।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom