রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে রুলের শুনানি ২ ফেব্রুয়ারি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ সময় দেখুন
আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে রুলের শুনানি ২ ফেব্রুয়ারি – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০১৯ সালের জুলাইতে নিয়োগ পাওয়া দু’জন ডেপুটি এটর্নি জেনারেল ও এক সহকারী এটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই তারিখ ঠিক করে আদেশ দিয়েছেন।

আদালতে আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া শুনানিতে ছিলেন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

এডভোকেট ফরহাদ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, ছয় আইন কর্মকর্তার বিষয়ে বার কাউন্সিল তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছেন। কারণ গেজেটে ছয় জনের শুধু নাম আছে। কিন্ত ঠিকানা নেই। এরপর আদালত রুল শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

২০১৯ সালের ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে এএজি ও ২১ জুলাই ৭০ জন আইনজীবীকে ডিএজি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি জানান, বাংলাদেশ ল’ অফিসার অর্ডার-১৯৭২ এর ৩(৩) নম্বর আর্টিকেল-এর সুস্পষ্টভাবে লঙ্ঘন। এ আর্টিকেল অনুযায়ী এএজি নিয়োগ পেতে হলে সুপ্রিম কোর্টে ৫ বছর আইনজীবী হিসেবে পেশায় থাকতে হবে। কিন্তু নিয়োগে আইনের এ শর্ত মানা হয়নি।

একই বছরে রিট আবেদনের শুনানি নিয়ে ডেপুটি এটর্নি জেনারেল হারুনুর রশীদ ও কামালউদ্দীন আহমেদ এবং সহকারী এটর্নি জেনারেল আল মামুন কোন কর্তৃত্ব বলে পদে আছেন, তা জানতে চেয়েরুল জারি করেন।

আইনজীবী ফরহাদ উদ্দিন জানান, আইন অনুযায়ী ডেপুটি এটর্নি জেনারেল হতে হলে সর্বোচ্চ সময়সীমা হলো ৬৭ বছর। কিন্তু এ দু’জন যখন নিয়োগ পান তাদের সময় তখন ৬৭ বছরের বেশি ছিল। এছাড়া সহকারী এটর্নি জেনারেল হতে হলে আইন পেশায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয়, কিন্তু নিয়োগের সময় আল মামুনের অভিজ্ঞতা ছিল চার বছর দুই মাস।-বাসস।

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর