মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

আগামীকাল থেকে আলেশামার্টের গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
আগামীকাল থেকে আলেশামার্টের গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন


ই-কমার্স প্রতিষ্ঠান আলেশামার্ট গ্রাহকদের আটকে থাকা টাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ১০ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়টি নিশ্চিত করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল কমার্স সেলের প্রধান এ.এইচ.এম. সফিকুজ্জামান।

তিনি জানান, আলেশামার্টের কিছু গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে যাদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এই গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। শুরুতে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১০ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আলেশামার্টের অনেক গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন। এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি, পেমেন্ট গেটওয়ের কাছে জমা আছে। গ্রাহকদের এই টাকা বুঝিয়ে দেওয়া হবে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর