মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আগামী বছরের শুরুতেই আসছে ইন্টেলের প্রথম গেমিং জিপিইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
আগামী বছরের শুরুতেই আসছে ইন্টেলের প্রথম গেমিং জিপিইউ


ইন্টেল তাদের উচ্চ-কার্যকারিতা সম্পন্ন কনজ্যুমার গ্রাফিক্স পণ্যের নাম ঠিক করেছে ‘ইন্টেল আর্ক’। এই ব্র্যান্ডিংয়ের আওতায় উচ্চমানের গ্রাফিক্স কার্ডের হার্ডওয়্যার, সফটওয়্যারের পাশাপাশি সেবাও প্রদান করা হবে। খবর এনগ্যাজেট।

আলকেমিস্ট নামের প্রথম আর্ক জিপিইউটি আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসবে। এনভিডিয়া ও এএমডিকে টেক্কা দিতে এই জিপিইউ ডেস্কটপ ও ল্যাপটপের জন্য উন্মুক্ত করা হবে।

এরই মধ্যে ইন্টেল পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যারের কোডনেমও প্রকাশ করেছে। এগুলো হলো- ব্যাটলমেজ, সেলেস্টিয়াল এবং ড্রুইড।

আলকেমিস্ট জিপিইউ হার্ডওয়্যার-ভিত্তিক রে ট্রেসিং, মেশ শেডিং, ভেরিয়েবল রেট শেডিং এবং ডিরেক্ট১২ এক্স আল্টিমেট সমর্থন করবে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত সুপার স্যাম্পলিং করলেও সমর্থ হবে।

চলতি বছরের শেষের দিকে প্রথম আর্ক পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরবে গুগল। ইতিমধ্যে পণ্যটির একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টেল। যেখানে দেখা যাচ্ছে ফোরজা হরিজন ৪, সাইকোনাটস, পাবজি এবং মেট্রো এক্সোডুসসহ বিভিন্ন গেম এই প্রযুক্তি ব্যবহার করে চলছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর