বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আগে স্বৈরাচারের বিচার তারপর নির্বাচন :মাহমুদুল হাসান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
আগে স্বৈরাচারের বিচার তারপর নির্বাচন  :মাহমুদুল হাসান চৌধুরী

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “আগে স্বৈরাচারের বিচার তারপর নির্বাচন। “। আওয়ামী সরকার ১৭ ধরে বছরে এদেশকে লুটপাট করে খেয়েছে। গুম, খুন, দুর্নীতি ও দখলদারিত্বের মাধ্যমে এদেশে অপরাধের সম্রাজ্য গড়েছে। জুলাই আন্দোলনে ছাত্রজনতার মিছিলে অবাধে গুলি ছুঁড়েছে। শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা বৃথা যেতে দেবো না। বিচারবর্হিভূত ও সংস্কার বর্জিত কোন নির্বাচন এদেশে চলবে না।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হাক্কানি।

গোফরানুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বড় উঠান ইউনিয়নের সভাপতি মোস্তফা আল মাহমুদ ইমরোজ।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী, উপজেলা সাংস্কৃতিক ফোরামের সভাপতি ডা. মবিনুল হক, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াছ মেম্বার, অ্যাডভোকেট ছালেহ আহমদ, হাফেজ ইসমাইল, ব্যাংকার এহসানুল করিম, নাজিম উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা বাবুল হাসান, সানাউল্লাহ সানি, তরুণ প্রতিনিধি সাইফ জামিল, ব্যাবসায়ী এমদাদুল হক, ইউনিয়ন শিবির সভাপতি মোহাম্মদ আরফান হোসেন, জামায়াত নেতা শওকত আকবর ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর