বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলায় জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার ৩ নম্বর শ্রম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানান। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকায় মুচলেকায় ড. ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

এর আগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে-১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর