মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের করইতলা বাজারে দোকানঘর নিয়ে বিরোধের জেরে হয়রানি, দখল ও হুমকির অভিযোগ উঠেছে দেবর সঞ্জয় দাসের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পুষ্প রানী দাস।

পুষ্প রানীর অভিযোগ, তাঁর স্বামী বিজয় চন্দ্র দাসের সম্পত্তিতে থাকা দোকানঘর দখলে নেওয়ার পাশাপাশি তাঁকে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন সঞ্জয় দাস। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরলরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করইতলা বাজারে যাত্রীছাউনিসংলগ্ন দুটি দোকানঘর নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। এর মধ্যে একটি দোকানঘর সঞ্জয় দাস এবং অপরটি পুষ্প রানীর স্বামী বিজয় চন্দ্র দাসের দখলে ছিল। তবে গত ৪ নভেম্বর সঞ্জয় দাস দোকানঘরটি দখলে নেন বলে অভিযোগ করেন পুষ্প রানী।

তাঁর আরও অভিযোগ, ওই দিন সঞ্জয় দাসের দোকান থেকে বিভিন্ন আসবাবপত্র ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উল্টো তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাটের মামলা করেন সঞ্জয় দাস।

আদালতের নথি পর্যালোচনায় দেখা যায়, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সঞ্জয় দাসের করা পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৬ সালের ১১ আগস্টের ঘটনার উল্লেখ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় দায়ের করা হয়েছে। অপর মামলাটি ৩ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা হয়।

অন্যদিকে, সম্পত্তি নিয়ে বিরোধ ও হুমকির অভিযোগে পুষ্প রানী দাসও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর কমলনগর থানায় করা তাঁর জিডির নম্বর ৩৫। এতে সঞ্জয় দাসসহ কয়েকজনের বিরুদ্ধে সম্পত্তি ও দোকানঘরসংক্রান্ত বিরোধ এবং হুমকির অভিযোগ উল্লেখ করেন তিনি।

পুষ্প রানীর আরও অভিযোগ, দোকানঘর নিয়ে বিরোধের একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা সেকান্দর আলম তাঁকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন। পরে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সঞ্জয় দাস বৈঠকে উপস্থিত হননি। বরং তাঁর পরিবারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

পুষ্প রানী দাস বলেন, ‘আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীর সম্পত্তি তারা দখলে নিয়েছে। এখন আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে সঞ্জয় দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর