সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

আনোয়ারায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, দলিল লেখকদের কর্মবিরতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
আনোয়ারায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, দলিল লেখকদের কর্মবিরতি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে। একই দিনে একই জমি কমিশনে পাওয়ার দলিল ও সাব-দলিল নিবন্ধনের ঘটনাও ঘটছে, যা বিধি-বিধানের পরিপন্থী। প্রতিটি দলিল নিবন্ধন ও দলিলের নাম বা তথ্য ভুলের অজুহাতে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এসব অতিরিক্ত টাকা অফিসের এক ঝাড়ুদার মাধ্যমে আদায় করা হয়। অনিয়মে ক্ষুব্ধ দলিল লেখকরা তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন, ফলে অফিসের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, অফিসে কর্মকর্তা কর্মচারীরাও আসলেও দলিল লেখকরা কর্মবিরতি পালন করার কারণে দলিল নিবন্ধন বন্ধ রয়েছে। গত সোমবার, মঙ্গলবার ও আজ বুধবার কর্মবিরতি কারণে সেবা গ্রহীতারা এসে ফিরে যাচ্ছে। এতে সাধারণ মানুষদের ভোগান্তি চরমে উঠেছে। কেউ কেউ দিনের তিনদিন ঘুরেও দলিল নিবন্ধন করতে পারছেন না।

এসময় নুরুল আলম নামের এক ভুক্তভোগী বলেন, আমি কিছুদিন পর প্রবাসে চলে যাবো। জুঁইদন্ডী ইউনিয়নে ১০ শতক জমি রেজিস্ট্রার নিতে তিনদিন ধরে এসেছি। কিন্তু দলিল লেখকদের কর্মবিরতি কারণে জমি নিবন্ধন হচ্ছে না। তাই এসে ফিরে যেতে হচ্ছে। এভাবে কর্মবিরতি কারণে আমরা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছি।

অভিযোগ রয়েছে, গত ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া মৌজায় দেড় কোটি টাকা মূল্যের ১০ শত জমি সাব-রেজিস্ট্রার ও জমি বেচা-কেনার মধ্যস্থতাকারীর যোগসাজশে একই দিনে একই জমি পাওয়ার দলিল ও সাব কবলা দলিলে নিবন্ধন করেছেন সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেন। পাওয়ার দলিল নাম্বার ৪৪৩৫ এবং সাব কবলা দলিল নাম্বার ৪৪৩৭। দুই দলিল নিবন্ধনে ৩ লাখ ৫০ হাজার টাকা কমিশন পেতে নিয়মবহির্ভূত কাজ করেন বলে অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে।

অঅভিযোগের বিষয়ে জসিম উদ্দিন নামের এক ভুক্তভোগী বলেন, সিংহরা মৌজায় জমি রেজিস্ট্রি দিতে গেলে আমার আইডি কার্ডে মো. জসিম উদ্দিন কিন্তু দলিলে এস.এম জসিম উদ্দিন থাকার কারণে ৩ ঘন্টা বসিয়ে রেখে সাব-রেজিস্টার আমার থেকে অতিরিক্ত ১০ হাজার টাকা ঘুষ আদায় করেছিল।

ডুমুরিয়া রুদুরা গ্রামের বাসিন্দা মোহিবুল্লাহ বলেন, ৪১ শতক জমি দানপত্র করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করি। জমিটির মূল্য আসছে ২৯ লাখ ৩৪ হাজার টাকা এবং সরকারি উৎস কর দিতে হচ্ছে ১০ লাখ ২৫ হাজার টাকা। এরমধ্যে দানপত্র দলিল হওয়ায় সাব রেজিস্ট্রারের সাড়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন একজন দলিল লেখকের মাধ্যমে। আজ এক সপ্তাহ ধরে ঘুরেও কোনো প্রতিকার মিলেনি।

বারখাইন ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, পাওয়ার মুলে দলিল রেজিস্ট্রি নেওয়ার কারণে সাব-রেজিস্ট্রার ১০ হাজার টাকা ঘুষ নিয়েছে।

দলিল লেখক সমিতির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অফিসে সরাসরি ঘুষ না নিলেও ঝাড়ুদারের মাধ্যমে টাকা নেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তার ফাইল ফেলে রাখা হয় বা নানা অজুহাতে হয়রানি করা হয়। প্রতিবছর আমাদের লাইসেন্স নবায়নে সাব রেজিস্ট্রারের সুপারিশ লাগার কারণে কেউ সাহস করে উনার বিরুদ্ধে মুখ খুলে না

আনোয়ারা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মুন্সি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জুবায়ের হোসেন সাব-রেজিস্ট্রার হিসেবে এই অফিসে যোগদান করেন। তিনি অফিসে যোগদানের পর থেকে বিভিন্ন দলিলে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি এর বাইরে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করে যাচ্ছে। তাই দলিল লেখকরা তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে।

অভিযোগ অস্বীকার করে আনোয়ারা উপজেলা সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেন বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি নিয়ম মেনে অফিসের সব কাজ সম্পন্ন করা হয়।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান সমকালকে বলেন, এসব বিষয়ে আমি অবগত ছিলাম না। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর