বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে করোনা টিকা প্রদান শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১৭ সময় দেখুন
আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে করোনা টিকা প্রদান শুরু

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে সরকার নানা ধরনের উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনা।

এই লক্ষে জেলা ও উপজেলার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠির জন্যে টিকা কার্যক্রম শুরু করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু করতে যাওয়া গণটিকাদান কর্মসূচির হিসেবে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে একটি টিকা প্রদান কেন্দ্র খোলা হয়েছে।

সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হয় এবং চলবে বিকাল ৩ টা পর্যন্ত। প্রথম দিনে জুঁইদন্ডী ইউনিয়নে ৬ শত মানুষকে দেয়া হবে এ টিকা। এক যোগে মানুষ করোনা মহামারির টিকা গ্রহণ করতে পারছেন। এই কর্মসূচিতে অগ্রাধিকার রয়েছে বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

শনিবার সকালে উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা দেয়া কার্যক্রম শুরু হয়, এসময় উপস্থিত ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য শফিউল আলম, জুঁইদন্ডী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হারুন, স্বাস্থ্য সহকারী আব্দুল জব্বার, স্বাস্থ্য সহকারী এস এম ইকবাল, সিএইচসিপি তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মামুনুর রশীদ, পরিবার পরিকল্পনা পরিদর্শন ঝর্ণা সিদ্দিকী, পরিবার কল্যাণ সহকারী মাহেরা শাহিন কুতুবী, পরিবার কল্যাণ সহকারী শামিমা আক্তার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom