শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

আনোয়ারায় অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারিকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২৮ সময় দেখুন
আনোয়ারায় অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারিকে জরিমানা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যের মোড়কের গায়ে মূল্য ব্যবহার না করার অভিযোগে আর রহমান বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার আর রহমান বেকারিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারায় এম রহমান বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আজ গোপন সংবাদের ভিত্তিতে বেকারিতে অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আনোয়ারায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর