সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

আনোয়ারায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
আনোয়ারায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ প্রকল্পে আনোয়ারা উপজেলায় ফ্রি টিকা প্রদান কর্মসূচী উদ্ভোদন করা হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদে ভারচুয়ালে এই কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন,সারা উপজেলা জুড়ে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফ্রি টিকা প্রদান কর্মসূচী পালন করা হচ্ছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, আজ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ১,২, ও ৩ ওয়ার্ডের সর্বমোট ৬হাজার ৬শ জনকে এই টিকা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর