সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আনোয়ারায় বটতলী ইউনিয়নে টিকা নিলেই পাচ্ছেন চেয়ারম্যানের গোলাপ উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৩৯ সময় দেখুন
আনোয়ারায় বটতলী ইউনিয়নে টিকা নিলেই পাচ্ছেন চেয়ারম্যানের গোলাপ উপহার

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রমের কর্মসূচী হিসেবে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। করোনা টিকা নিলেই পাচ্ছেন বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান চৌধুরীর গোপাল ফুল উপহার।

শনিবার (৭ আগস্ট) উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হয় এবং চলবে বিকাল ৩ টা পর্যন্ত। প্রথম দিনে বটতলী ইউনিয়নে ৬ শত মানুষকে দেয়া হবে এ টিকা। এই কর্মসূচিতে অগ্রাধিকার রয়েছে বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, বটতলী ইউনিয়নের ইউপি সদস্য সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক গণটিকা কার্যক্রমে ১ম দিনে বটতলী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৬০০ জনকে এই করোনার ভ্যাক্সিন ডোজ দেওয়া হয়। টিকা নিতে আসা সকলকে পরিষদের পক্ষ থেকে গোলাপ উপহার এবং ফ্রী টিকা রেজিষ্ট্রেশন সেবা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর