মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ারা উপজেলার যুবলীগ।
আজ রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য আলী আকবর, জামশেদ, জামাল, শফিউল আজম, আবছার, এরশাদ আলী সোহেল,মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জালাল, মোহাম্মদ রাশেদ প্রমুখ।
আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের দাবী জানান তিনি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি।