রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

আনোয়ারায় ৪ ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৭ সময় দেখুন
আনোয়ারায় ৪ ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর, ৬নং বারখাইন, ৭নং আনোয়ারা সদর এবং ৮নং চাতরী ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত মার্চ মাসে এসব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মে) রাতে আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী ও যুগ্ম আহবায়ক আব্দুল মালেক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নবগঠিত কমিটির অনুমোদন দেন।

৩নং রায়পুর ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটিতে হান্নান মিয়া (সভাপতি), নুরুল আবছার (সহ-সভাপতি), ওবাইদুল হক মুন্না (সাধারণ সম্পাদক), আব্দুল জব্বার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ৬নং বারখাইন ইউনিয়ন যুবলীগের কমিটিতে মোহাম্মদ ফরিদ (সভাপতি), নাছির উদ্দিন (সহ-সভাপতি), মো: বাবুল (সহ-সভাপতি), হাজী মো: ওসমান (সহ-সভাপতি), মোহাম্মদ শাহীন (সহ-সভাপতি), কাজী কায়ছার উদ্দিন সোহেল (সাধারণ সম্পাদক), নিলমনি মজুমদার (যুগ্ম-সাধারণ সম্পাদক), আজিজ উদ্দিন চৌধুরী (প্রচার সম্পাদক), নাছির উদ্দিন (দপ্তর সম্পাদক), ৭নং সদর ইউনিয়ন যুবলীগের কমিটিতে এডভোকেট রানা মিত্র (সভাপতি), মোজাহেদুল হক (সহ-সভাপতি), রণি বল (সহ-সভাপতি), মোহাম্মদ কায়ছার (সাধারণ সম্পাদক), রাজু দাশ গুপ্ত (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিবলু মিত্র (যুগ্ম-সাধারণ সম্পাদক), শুভ দাশ (সাংগঠনিক সম্পাদক) এবং ৮বং চাতরী ইউনিয়ন যুবলীগের কমিটিতে ইব্রাহিম মোহাম্মদ গিয়াস উদ্দিন টিটু (সভাপতি), শামসুল ইসলাম (সহ-সভাপতি), আলমগীর খাঁন (সহ-সভাপতি), ধনঞ্জয় বিশ্বাস (সাধারণ সম্পাদক), শাহেদ আলী নাহিম (যুগ্ম-সাধারণ সম্পাদক), অশীম দাশ (যুগ্ম-সাধারণ সম্পাদক), তারেক আজিজ (সাংগঠনিক সম্পাদক) হিসেবে নাম ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর