বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আনোয়ারা প্রেসক্লাবে নুরুল ইসলাম সভাপতি সুমন শাহ সম্পাদক নির্বাচীত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
আনোয়ারা প্রেসক্লাবে নুরুল ইসলাম সভাপতি সুমন শাহ সম্পাদক নির্বাচীত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

উৎসব মূখর পরিবেশে আনোয়ারা উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে আনোয়ারা স্হানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একে. এম নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি হুমায়ুন কবির শাহ্ সুমন সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো. খালেদ মনছুর।

সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে টানা দুই ঘন্টা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- দৈনিক প্রথম আলো পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো.মোরশেদ হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডি এইচ মনছুর।

প্রসঙ্গত ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর আনোয়ারায় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উপজেলার কর্মরর্ত সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর