বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা : বিশ্বব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা : বিশ্বব্যাংক


বিশ্ব ব্যাংক শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে। এই শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বারবার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো। খবর এএফপি’র।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান রিকনস্ট্রাকশন বট্রাস্ট ফান্ড (এআরটিএফ) এর এ অর্থ এই সংকটপূর্ণ সময়ে আফগানিস্তানের জনগণের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

এসব অর্থ ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেয়া হবে। এ দুই আন্তর্জাতিক সংস্থার আফগানিস্তানে কার্যক্রম রয়েছে এবং তাদের লজিস্টিক ক্যাপাসিটি রয়েছে। তারা আফগান জনগণকে সরাসরি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সরবরাহে তাদের বিদ্যমান বিভিন্ন কর্মসূচির আর্থিক ঘাটতি পূরণে এ অর্থ কাজে লাগাবে।

এ মাসের গোড়ার দিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ পুন:সংস্কার প্রচেষ্টার উদ্দেশ্যে এ তহবিল রি-ডাইরেক্ট করার প্রস্তাব দেয়। জাতিসংঘ বারবার সতর্ক করে দেয় যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের একেবারে কিনারায় রয়েছে।

আফগানিস্তানের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ এই শীত মৌসুমে চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। আর এ সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর