বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

আবারও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন
আবারও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

জামালপুর জেলা প্রতিনিধি।।

গ্যাসের চাপ স্বল্পতা ও যান্ত্রিক ত্রুটির কারনে আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গ্যাসের চাপ ৮ কেজির নিচে নেমে যাওয়ায় কারখানার বুস্টার ট্রিপ করে উৎপাদন বন্ধ হয়ে যায়।নিয়মিত উৎপাদন ধরে রাখতে যেখানে ১০ কেজি চাপের গ্যাস অপরিহার্য, সেখানে চাপ না পাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয় উৎপাদন ইউনিট বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মোঃ ফজলুল হক এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ দ্বিগুণ দামে আমরা গ্যাস ক্রয় করছি শুধু কারখানার উৎপাদন যেন নিরবিচ্ছিন্ন থাকে এই কারণে। কিন্তু রহস্যজনকভাবে চুক্তি অনুযায়ী কারখানায় গ্যাসের চাপ সরবরাহ করা হচ্ছে না। এতে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ শিল্প বারবার ক্ষতির মুখে পড়ছে।’

কারখানা সূত্রে জানা যায়- কেপিআই-১ ইউনিটে স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে নির্ধারিত মাত্রার গ্যাস চাপ নিশ্চিত করা গেলে দৈনিক প্রায় ১৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব। বর্তমানে চাপ কমে যাওয়ায় প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে না।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর