বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

আমান ফিডের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
আমান ফিডের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ – Corporate Sangbad


শেয়ার বাজার


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৭ জুন ২০২১ ইং তারিখে ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২৯ এপ্রিল প্রকাশিত ৩য় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৪৫ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় ছিল ৬১ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ৩৬ টাকা ৯১ পয়সা, যা গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে ছিল ৩৪ টাকা ৮০ পয়সা। এছাড়াও কোম্পানিটির (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৩৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৯৪ পয়সা।

এদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ  দিয়েছিল আমান ফিড তার আগের তিন হিসাব বছরেও ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক  লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ শত ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ শত ৩০ কোটি ৯৭ লক্ষ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৬৩.২৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৬১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১ শতাংশ এবং বাকী ২৪.১২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, আমান ফিড শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৬ টাকা ১০ পয়সা। গত এক বছরে কম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা আর  সর্বোনিম্ন দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর