শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরটিজেএ সাধারণ সম্পাদকের উদ্বেগ প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
আরটিজেএ সাধারণ সম্পাদকের উদ্বেগ প্রকাশ

রাজশাহী প্রতিনিধিঃ আরটিজেএ সভাপতি মেহেদী হাসান শ্যামল নিজের অপকর্ম ঢাকতে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনির বিরুদ্ধে গণমাধ্যমে পাঠানো সংবাদের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্বেগের সঙ্গে আমি লক্ষ্য করছি যে, আরটিজেএ সভাপতির পদবী ব্যবহার করে
মেহেদী হাসান শ্যামল আমার সদস্যপদ বাতিল করা হয়েছে মর্মে সংগঠনের সকল
সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন যা উদ্দেশ্যপ্রণেদিত ও নিজের অপকর্ম ঢাকার অপকৌশল বলে মনে হয়েছে। এর আগে তার বিরুদ্ধে সংগঠনের নামে করোনা সহায়তার সরকারি চাল উত্তোলন করে তা আত্মসাতের
অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যার কোনো প্রতিবাদ তিনি জানাননি। ফলে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের ঘটনায় গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারায় মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি সম্প্রতি
তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে করোনাকালে সরকারি চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। যেহেতু মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে
আণীত অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, এরফলে
গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারা লংঘিত হওয়ায় মেহেদী হাসান শ্যামলের সদস্যপদ
বাতিল হয়েছে। সেহেতু মেহেদী হাসান শ্যামল সংগঠনের কোন সভা আহবান করার ক্ষমতা রাখেন না এবং সংগঠনের পক্ষে কোন বিবৃতি দিতে পারেন না।
এরপরও সংগঠনের বৃহত্তর স্বার্থে তদন্ত কমিটির প্রতিবেদনটি হাতে পাওয়ার পর
আমি নির্বাহী কমিটির সভা ডাকার জন্য মেহেদী হাসান শ্যামলের অনুমতি চাইলে তিনি জরুরি কাজে ঢাকায় অবস্থান করবেন জানিয়েছে উক্ত সভা আহবানের অনুমতি দেননি। (এর তথ্য ও প্রমাণ সাধারন সভায় সকল সদস্যদের কাছে
উপস্থাপন করা হবে)। ফলে ওই সভা করা সম্ভব হয়নি। এতে করে তদন্ত প্রতিবেদনটি
আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা আদৌ সম্ভব
হয়নি। এরপর তদন্ত প্রতিবেদনটির কপি নির্বাহী কমিটির কয়েকজন সদস্যদের
দেখানো ও পড়ানো হয়। এতে করে মেহেদী হাসান শ্যামল জানতে পারেন, তার
কর্মকান্ড সংগঠন বিরোধী। ফলে তিনি নিজেকে বাঁচাতে নানা তৎপরতা শুরু
করেন। এরই অংশ হিসেবে তিনি আমার সদস্যপদ বাতিল সংক্রান্ত বার্তা
সংগঠনের সকল সদস্যসহ গণমাধ্যমে পাঠিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের
তৎপরতা চালিয়েছেন। এনিয়ে সদস্যদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি।
শিগগিরই সাধারণ সভা ডেকে এ সংক্রান্ত তৎপরতার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ উপস্থাপন করবো। সদস্যদের ঐক্যবব্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।
সেইসঙ্গে যারা সংগঠনের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছেন তাদের বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর