বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যংকের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যংকের


আর্থিক প্রতিষ্ঠানের বিশেষ পর্ষদ সভায় কোম্পানির গুরুতর অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতিগুলো উপস্থাপন করতে হবে বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, এখন থেকে পরিদর্শন প্রতিবেদন চূড়ান্ত করার আগে পরিচালনা পর্ষদের বিশেষ সভা করতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের একমাত্র আলোচ্যসূচি হবে বিশদ পরিদর্শন প্রতিবেদনের নির্দেশনা পরিপালন।

রোববার (১৬ জানুয়ারি ২০২২) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এই সংক্রান্ত একাটি সার্কুলার জারি করেছে।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বিশদ পরিদর্শন প্রতিবেদন পাঠানোর দুই মাসের মধ্যে বিশেষ পর্ষদ সভা আহ্বান করতে হবে।

নির্দেশনায় বলা হয়, পর্ষদ সভায় আবশ্যিকভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক বা উপমহাব্যবস্থাপক ও পরিদর্শন দল এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

সভার কার্যবিবরণী সভাপরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পরিচালনা পর্ষদের বর্ণিত বিশেষ সভা অনুষ্ঠানের কমপক্ষে ১০ কার্যদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহকে অবহিত করতে হবে। এছাড়া পরিদর্শন প্রতিবেদনের উল্লিখিত অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি সমাধানের অগ্রগতি সময়ে সময়ে পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে।

একই দিন বাংলাদেশ ব্যাংক অপর একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ি, এখন থেকে এক টাকা বা তার বেশি যে কোনও পরিমাণ বকেয়া ঋণের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি ডাটাবেজে আপলোড করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন প্রতি মাসের তথ্য আপলোড করা হতো পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে। এই সংক্রান্ত সার্কুলার জারি হয় ২০১৮ সালে।

ওই সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক খাতের ঋণ শৃঙ্খলা জোরদার করতে সিআইবি ডাটাবেজে সব ধরনের ঋণতথ্য অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এলক্ষ্যে সিআইবিতে ঋণতথ্যের নিম্নসীমা নির্ধারণ করা হলো এক টাকা। এক টাকা বা তার চেয়ে বেশি বকেয়া ঋণের তথ্য সিআইবি অনলাইন সিস্টেমে মাসিক ভিত্তিতে আপডেট করতে হবে।সূত্র:শেয়ারনিউজ২৪





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর