নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ২০২০ সালের প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৯ পয়সা।
অন্যদিকে বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ২৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১ টাকা ০৬ পয়সা।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৪৩ পয়সা।






