নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৪১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা বা ৭ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪২ টাকায়।






