মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আসছে বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক অ্যাপ ‘সঠিক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৭০ সময় দেখুন
আসছে বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক অ্যাপ ‘সঠিক’


স্বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর এবার ডিজিটাল মাধ্যমে রক্তে কেনা মায়ের ভাষার ভুল ব্যবহার ঠেকাতে তৈরি হচ্ছে অ্যাপ্লিকেশন। বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক এই অ্যাপটির নাম ‘সঠিক’। অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। ফলে বানান বা বাক্যের গঠন ভুল হবার সঙ্গে সঙ্গে তা লেখককে ধরিয়ে দেবে অ্যাপটি। বাতলে দেবে সঠিক বানান বা শব্দটি।

মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি ব্যবহার ছাড়াও এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ব্রাউজার প্লাগ-ইন, অ্যান্ড্রয়েড ও আইওএস কিবোর্ড এবং স্ট্যান্ড-অ্যালোন অ্যাপস হিসাবে ব্যবহার করা যাবে সঠিক।

নিজেদের তৈরি অ্যাপটি নিয়ে ভীষণ উচ্ছ্বছিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানিয়েছেন, আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত এক বৈঠকে পরীক্ষামূলক সংস্করণ প্রকাশের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। পরীক্ষামূলক সংস্করণ খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

পলক বলেছেন, ‘সঠিক’ বাংলা কম্পিউটিং-এ ‘সঠিক’ অ্যাপটি ডিজিটাল মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছি।

সূত্রমতে, একই প্রকল্পের আওতায় ‘সঠিক’ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা পাবলিক সেন্টিমেন্ট বিশ্লেষণ ‘জনমত’ এবং বাংলা ওসিআর ‘বর্ণ’সহ আরও বেশ কয়েকটি জনগুরুত্ব সম্পন্ন সফটওয়ার তৈরির কাজ চলছে, যা পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর