শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আস-সালীম ফাউন্ডেশনের উদ্যোগে শুহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
আস-সালীম ফাউন্ডেশনের উদ্যোগে শুহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহমদ বিলাল খান

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় হযরত আহলে বাইত ও শুহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আস-সালীম ফাউন্ডেশনের সদস্য মন্ডলীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার দোহালিয়াইউপির গোয়ারাই বাইতুল হামদ্ আইয়ুব আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আস-সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ আব্দুল বাছিত খানের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জামেয়া ইসলামিয়া জাহিদপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ।
প্রধান আকর্ষণ ছিলেন, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা উসমান গনি, কাইল্যাচর শাহ অছিউল্লা রহঃ স্বতন্ত্র ইবঃ মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হক নছিব। প্রধান বক্তা গাবুর গাঁও দাখিল মাদ্রাসার সহ কারী শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফী। মাওলানা ইউসুফ আলী খান, মাওলানা মুহাম্মদ আলিম উদ্দিন নিজাম, হাফিজ মুহাম্মদ আব্দুল হালীম মারজান খান প্রমুখ।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর