নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজরে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের অন্তর্ভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আয় এবং মুনাফা দুই বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষনে এ তথ্য জানা যায়।
বারাকা পাওয়ার লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা চলতি অর্থবছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি ৮৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৫ কোটি ৩৯ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা।
৩০০ কোটি টাকা অনুমোদন সাপেক্ষে ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৭২ কোটি ৯০ লাখ টাকা।
কোম্পানিটি সর্বশেষ এজিএম করেছে ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে এবং ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৪৮৮ টি। তাদের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৩৮.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারি ৫.৮২ শতাংশ এবং বাকি ৫৬.০৩ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারিদের হাতে।
কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ৩৪.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৩৪.৯০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৩১.৯০ টাকায় এবং সর্বোচ্চ ৫৫ টাকায়। বর্তমানে মার্কেটের এ ক্যাটাগরিতে অবস্থান করছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডে।






