বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস

ইতালিতে বাংলাদেশি প্রবেশের চলমান নিষেধাজ্ঞার সময় আবার বাড়ল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
ইতালিতে বাংলাদেশি প্রবেশের চলমান নিষেধাজ্ঞার সময় আবার বাড়ল


ইতালিতে বাংলাদেশি প্রবেশের চলমান নিষেধাজ্ঞার সময় আবার বাড়ল

নিউজ ডেস্ক: ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে চলমান নিষেধাজ্ঞা আবারও বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে এ কথা জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার কোনো নাগরিক ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এর আগেও একাধিকবার এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাগো নিউজ২৪

জানা গেছে, ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই নতুন করে করোনার ঊর্ধগতি দেখা দিয়েছে। তাই ইতালির নাগরিকদের সুরক্ষায় দেশটির সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক সতর্ক পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে ইতালিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। শিথিল করা হয়েছে চলাফেরায় বাধ্যবাধকতা। তবে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে গ্রিন পাসকে বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশে আটকে পড়া এক প্রবাসী বলেন, ‘গত কয়েক মাস হয়ে গেল নিষেধাজ্ঞা থাকার কারণে ইতালিতে যেতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। অর্থনৈতিকভাবে চরম সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে বসে বসে দোকান ভাড়া দিতে হচ্ছে। এভাবে আর কয়েক মাস চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’

আরেক প্রবাসী বলেন, ‘পরিবার আনতে গিয়ে আমি নিজেই আটকা পড়ে আছি। দেশে আটকে পড়ায় দোকান বন্ধ রয়েছে। বর্তমানে লোকসান গুনতেছি। আল্লাহ ভালো জানে কবে নিষেধাজ্ঞা তুলে নেবে।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর