মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ক্যাটাগরি পরিবর্তন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে উক্ত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এছাড়া কোম্পানিটি ২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ২ শতাংশ ও ৮ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক ও ২০১৯ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে ২০১৮ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom