শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

ইভালি সিইও রাসেলের মুক্তির দাবিতে গ্রাহকদের গণস্বাক্ষর ও মানববন্ধন পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
ইভালি সিইও রাসেলের মুক্তির দাবিতে গ্রাহকদের গণস্বাক্ষর ও মানববন্ধন পালন


ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ের সামনে স্বাক্ষর গ্রহণ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেয় ই ড্রিমার্স, বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপ সহ ইভ্যালির গ্রাহক ও সেলাররা।

এসময় তারা অতিদ্রুত সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দাবী করেন।

বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপের সভাপতি জুবায়ের আহমেদ হৃদয় বলেন, আমরা ঢাকার বাইরের ইভ্যালি গ্রাহকদেরও স্বাক্ষর নিচ্ছি। অতিদ্রুতই আমরা গণস্বাক্ষর ও স্বারকলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠাব।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। মুহূর্তে সেই খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে ইভ্যালি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর