মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ : মোহাম্মদ রাসেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ : মোহাম্মদ রাসেল


ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ বলে জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল৷ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, এখন ইভ্যালি আর অস্বাভাবিক অফার দেয় না। এখনও কিন্ত ইভ্যালির বিক্রি ভালোই হচ্ছে এবং দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় নিশ্চয়তা হলো, গ্রাহকদের টাকা তাদের পণ্য হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত গেটওয়েতে নিরাপদ থাকে। শুধুই প্রয়োজন কিছুটা সময়। ইকমার্স পৃথিবীর বুকে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি, যার শুরুটা হয়তো একটু কঠিন।

গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “যারা ইতোমধ্যে অর্ডার করেছেন, তারা যদি প্রোডাক্ট না পান, তবে ক্ষতিগ্রস্তদের লায়াবিটিলি আমার একার। আগামী ৫ মাসে প্রয়োজনে আমার বাবার সবশেষ সম্পত্তিও বিক্রি করে দেবো, তাও আমি আছি, আপনাদের সঙ্গে।”

ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, আমরা পুরাতন সকল অর্ডার ডেলিভারি করে দিব। বিনিয়োগ পেলে ডেলিভারি ত্বরান্বিত হবে। মানুষ থেকে ১০ টাকা নিয়ে ২০ টাকা ফেরত দেওয়ার কোন স্কিম করি নাই। ইভ্যালি পণ্য কিনে উৎপাদকের থেকে। কিছু পণ্য লাভ এবং কিছু পণ্য লস হয়তো হয়। কিন্ত বর্তমানে ইভ্যালির ডিপ ডিসকাউন্ট থেকে সরে এসেছে। এছাড়াও পণ্য ডেলিভারির আগে আমরা কোন টাকা এখন আর পাই না। সুতরাং ভ্রান্ত ধারণা প্রচার করে ইভ্যালি থামানোর সুযোগ নাই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর