শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

ইভ্যালির বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
ইভ্যালির বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ


প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আলমগীর হোসেন রিগ্যান নামে একজন শিক্ষানবিশ আইনজীবী মামলাটি করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেন মামলাটি খারিজ করে দেন।

মামলায় ইভ্যালির ১০ জনকে আসামি করা হয়। তারা হলেন- ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, ভাইস প্রেসিডেন্ট আহমেদ জাহিদ, মেহেদী হাসান, কো-ফাউন্ডার আতিউর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, এহসান চৌধুরী, ডিরেক্টর ফিরোজ হোসেন, হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলম ও চিফ অপারেটিং অফিসার তরিকুল কামরুল।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল তিনি ইভ্যালির ওয়েবসাইটে সাইক্লোন অফারের টি-টোয়েন্টি বিজ্ঞাপনটি রাত ১০টার দিকে দেখতে পান। পরে সেখান থেকে ১২৫ সিসির একটি হিরো মোটরসাইকেল ৭০ হাজার ৯৯ টাকায় ৭ থেকে ৪৫ দিনে ডেলিভারির আশ্বাসে অফারটি নেন। যার বর্তমান মূল্য এক লাখ সাতাশ হাজার টাকা। বাদী বিভিন্ন সময় অফারের দেওয়া টাকা পরিশোধ করেন। কিন্তু এখন পর্যন্ত বাদীকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি ইভ্যালি।

সূত্রঃ জাগোনিউজ২৪



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর