মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ জিরো-কুপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


পুঁজিবজিরি ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসির পূর্ববর্তী মূল্য সংবেদনশীল তথ্যের প্রেক্ষিতে জানা গেছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ (বুধবার) ৯ জুলাই, ২০২৫ অনুষ্ঠিত বোর্ড সভায় জিরো-কুপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড সম্পর্কিত বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্তের পরিবর্তে এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। বেসেল-৩ এর অধীনে ব্যাংকের টিয়ার-২ মূলধনকে শক্তিশালী করার জন্য ৮০০.০০ কোটি টাকা (আটশ কোটি টাকা) ক্রয় মূল্যের ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৫.০৭ টাকা, ২০২২ সাল ছিল ৪.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ৫.০৩ টাকা ও ২০২০ সালে ছিল ৫.১৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৩১.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.৫৭ টাকা, ২০২২ সালে ৩৩.৩৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ৩৩.১৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.২৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২২ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৯৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.৪৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৬২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .৪৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৪.৫১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২০.৭০ টাকা থেকে ৩০.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২২.৮০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২২.৯০ টাকা। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর