নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইস্টার্ন ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৪ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৫ টাকা। এ হিসাবে মুনাফা ০.২০ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.১০ টাকা। এ হিসাবে মুনাফা ১.১১ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৩ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৩০ টাকা ৫১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) বেড়েছে ২ টাকা ২২ পয়সা।
জুলাই-সেপ্টেম্বর’২১ কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৯ টাকা ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ১ টাকা ৪৮ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৯১ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। এর মধ্যে ৩০ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৩৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে শূণ্য দশমিক ৩৩ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি