মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ই-অরেঞ্জের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলেছেন পুলিশ কর্মকর্তা সোহেল রানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
ই-অরেঞ্জের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলেছেন পুলিশ কর্মকর্তা সোহেল রানা


ই-অরেঞ্জের মূল প্রতিষ্ঠান অরেঞ্জ বাংলাদেশের একজন পরিচালক হলেন রাজধানীর বনানী থানায় কর্মরত পুলিশ কর্মকতা সোহেল রানা। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংক থেকে ই-অরেঞ্জের বিপুল পরিমান টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তার উপর। তবে এই পুলিশ কর্মকতা প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন এবং টাকা তুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো সাড়া দেন নি।

জানা যায়, একটি বেসরকারি ব্যাংকে ই-অরেঞ্জের হিসাবে গত এক বছরে ৬শ ৩০ কোটি টাকা জমা হয়েছে। তার ১ কোটি টাকা রেখে পুরোটাই তুলে নেয়া হয়েছে। এর মধ্যে গত নভেম্বর থেকে ছয় মাসে ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৫শ টাকা তুলে নেন পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানা। এই হিসাব থেকে টাকা তুলে নেয়াদের তালিকার প্রায় সবাই শেখ সোহেল রানার স্বজন। এছাড়া ই অরেঞ্জের ব্যাংক হিসাব থেকে অরেঞ্জ বাংলাদেশ এবং রেড অরেঞ্জ এ ৮০ লাখ ১৮ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে, অরেঞ্জ বাংলাদেশের কর শনাক্তকরণ নম্বর বা ই-টিনে পরিচালক হিসেবে পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার নাম রয়েছে। ঐ ই-টিন নিতে ব্যবহার করা হয়েছে তার ব্যক্তিগত ই-টিন। রাজধানীর গুলশানের এক ঠিকানা থেকে প্রতিষ্ঠান দুটি কার্যক্রম পরিচালনা করতো।

উল্লেখ্য, ই-অরেঞ্জ এর ট্রেড লাইসেন্স ইস্যু হয় ২০১৯ সালের ৩০শে জুলাই সোনিয়া মাহাজাবিনের নামে, যিনি পুলিশ পরিদর্শক সোহেল রানার ছোট বোন। চলতি বছরের জুলাই মাসে ই অরেঞ্জ এর মালিকানা বদলে যায়। ট্রেড লাইসেন্স সংশোধন করে সোনিয়া মাহাজাবিনের বদলে বিথী আক্তারকে ই অরেঞ্জের স্বত্তাধিকারী ঘোষণা করা হয়। জানা গেছে, বিথি আক্তারের সাথে শেখ সোহেল রানার ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর