মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ই-অরেঞ্জের সাবেক সিওও নাজমুল আলম রাসেল ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪০৯ সময় দেখুন
ই-অরেঞ্জের সাবেক সিওও নাজমুল আলম রাসেল ৪ দিনের রিমান্ডে


ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের বিরুদ্ধে প্রতারণা করে গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত রবিবার (২৯ আগষ্ট) শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করলে প্রথমে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর এরপর রিমান্ড শুনানি হয়।

অপরদিকে আসামি রাসেলের পক্ষে শান্তনু ধর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন এর বিরোধিতা করেন। ফলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর