মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ই-অরেঞ্জ গ্রাহকদের পুলিশের লাঠিপেটা, আটক কয়েকজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ সময় দেখুন
ই-অরেঞ্জ গ্রাহকদের পুলিশের লাঠিপেটা, আটক কয়েকজন


অর্ডার করা পণ্য ডেলিভারি এবং টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন ই-অরেঞ্জ গ্রাহকরা। এ সময় সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয় তাদের। এরপর গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করলে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ও ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জনের বেশি আহত হন।

গ্রাহকরা জানান, লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তার আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগীরা মানববন্ধন করেন ও দাবি দাওয়া তুলে ধরেন।আন্দোলনকারীরা জানান, মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।

এ বিষয়ে ই-অরেঞ্জ ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। আমাদের ১০ জন এতে আহত হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। আমরা নতুন করে কর্মসূচি দেবো। আমরা আবারও শাহবাগে একত্রিত হবো। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর