সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

ই-অরেঞ্জ, ধামাকা সহ নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
ই-অরেঞ্জ, ধামাকা সহ নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি


ই-অরেঞ্জ, ধামাকা সহ নয়টি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন, মোট দায়ের পরিমাণ ও সকল আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বরাবর এ চিঠি পাঠানো হয়।

অন্য সাতটি প্রতিষ্ঠান হলো সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্ট।

ডিজিটাল-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ এবং একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ এবং ডিজিটাল-কমার্স প্রতিষ্ঠানের চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ ইত্যাদিসহ কোন অর্থ অন্যত্র সরিয়ে থাকলেও তারও তথ্যাদি সরবরাহ করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর