শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

ই-কমার্স প্লাটফর্ম অরিজিনালস্টোরবিডি ডট কম চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
ই-কমার্স প্লাটফর্ম অরিজিনালস্টোরবিডি ডট কম চালু


দেশের আইটি পণ্য আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড ‘আগে পণ্য তারপর টাকা’ স্লোগানে চালু করলো অরিজিনাল স্টোর বিডি ডট কম নামের একটি অনলাইন প্লাটফর্ম।

গতকাল দেশের সর্ববৃহৎ কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্লান সেন্টার) এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবন যাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়েছে এবং আইটি পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রিটেইল আইটি পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড তাদের নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, বিসিএস-সভাপতি ও সহ-সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সদস্য, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য, মতিঝিল কম্পিউটার সমিতি (এমসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অরিজিনাল স্টোর লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের অনেক ই-কমার্সের ভিড়ে মানসম্মত সার্ভিস নিয়ে ঝামেলা পড়তে হয় গ্রাহকদের। তাই উন্নত সেবার লক্ষ্য নিয়ে সঠিক দামে, ভালো ব্রান্ডের সব অরিজিনাল পন্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পোঁছে দিয়ে সবার মুখে হাসি ফোটাতে চায় প্রতিষ্ঠানটি।

গেমিং পিসি, গেমিং প্রোডাক্ট, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, রাউটার, প্রিন্টারসহ সকল প্রকার কম্পিউটার এক্সেসরিজের অরিজিনাল পণ্য কিনতে পাওয়া যাবে এই সাইটে।

উদ্বোধন উপলক্ষে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট মিলবে অরিজিনাল স্টোরে। কমপক্ষে ১০০ টাকার পণ্য কিনে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে যেকোন ভাগ্যবান ক্রেতা পাবেন ৩২ ইঞ্চির একটি স্মার্ট টিভি, এয়ার টিকেটসহ অসংখ্য পুরস্কার। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর