বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের চান ভোটাররা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৫ সময় দেখুন
ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের চান ভোটাররা


শনিবার রাতে গুলশানে ই-ক্যাব ভোটারদের নিয়ে এক মেম্বার মিট অনুষ্ঠিত হয়। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সদস্যদের এই আড্ডা সঞ্চালনা করেন সধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। আড্ডায় অংশ নেয়া অর্ধশতাধিক ভোটারের সবাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে যারাই এই ভোট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করবে তাদেরকে বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়।

আড্ডায় উপস্থিত ভোটাররা ই-ক্যাব নির্বাচনে পরীক্ষিতদের মাধ্যমেই যে যেনো শক্ত একটা ভিতের ওপর প্রতিষ্ঠিত হয় আগামী নেতৃত্ব সেই প্রত্যাশা করেন। তাদের বক্তব্য অনুযায়ী, ই-ক্যাব সঠিক পথেই আছে। যোগ্য নেতৃত্বের কারণেই মহামারিতে জরুরী সেবা হিসেবে স্বীকৃতি এবং লকডাউনেও ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে জাতীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে দারুণ ভূমিকা রেখেছে বর্তমান নেতৃত্ব। তাই নতুন করে পথ চলার চেয়ে  ইফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি (ই২) মডেলে শমী-তমালের নেতৃত্বে ই-ক্যাব সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন তারা।

আড্ডায় অতিথি ভোটার হিসেবে বক্তব্য রাখেন নিজের বলার মতো গল্পের উদ্যোক্তা ইকবাল বাহার এবং বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। সব শেষে ই-ক্যাব সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন প্যানেল ঘোষণা এবং ইশতেহার দেয়ার লক্ষ্যে কেক কেটে আড্ডার পরিসমাপ্তি ঘটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর