সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক : সারাদেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ আগস্ট) বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আগামী দুই মাসের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া বাসস’কে বলেন, বিচার কার্য দ্রুত সম্পাদন ও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর করাসহ সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫ এর (৩) অনুচ্ছেদের চেতনার সঙ্গে বিদ্যমান বিচার ব্যবস্থা সাংঘর্ষিক বিধায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করি।

এর আগে ২০২০ সালের ১৯ জানুয়ারি সারাদেশের আদালতগুলোতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনের নির্দেশ কেন দেয়া হবে না-মর্মে রুল জারি করেন হাইকোর্ট। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ই-জুডিশিয়ারি স্থাপনের নির্দেশনা চেয়ে এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া হাইকোর্টে রিট দায়ের করেন। আইন সচিবসহ সংশ্লিষ্ট ৯ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর