রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৫৭ সময় দেখুন
ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী,স্বস্তিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা জানান, পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর