বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ঈদের আগেই ইভ্যালি সিইও রাসেলের মুক্তির দাবী গ্রাহক মার্চেন্টদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
ঈদের আগেই ইভ্যালি সিইও রাসেলের মুক্তির দাবী গ্রাহক মার্চেন্টদের


ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মার্চেন্ট ও গ্রাহকরা। বুধবার (৬ জুলাই) ঢাকার সিএমএম কোর্ট এলাকায় ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

তাঁতীবাজার মোড়ে আয়োজিত সমাবেশে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, আমাদের মূল দাবি হলো রাসেল ভাইয়ের মুক্তি। আমরা যে লাখ লাখ মার্চেন্ট ও গ্রাহক আছি, আমরা মনে করি রাসেল ভাইয়ের মুক্তি হলে আমাদের মুক্তি হবে। রাসেল ভাই মুক্তি পেলে আমরা আমাদের প্রোডাক্ট খুঁজে পাবো। তার বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে ৮ মামলায় জামিন পেয়েছেন। একই ধারায় করা আরও দুই মামলায় ১০ মাস ধরে তিনি কারাগারে আটক রয়েছেন। আমরা মনে করছি, রাসেল ভাই ন্যায়বিচার হতে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, রাসেলের মুক্তির সঙ্গে লাখো মার্চেন্ট ও গ্রাহকের মুক্তি জড়িত। জামিন পাওয়া তার অধিকার তাই আমরা ঈদের আগে রাসেল ভাইয়ের মুক্তি চাচ্ছি।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর