নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ-উল আযহায় সরকারী ছুটি মাত্র ৩ দিন। আগামীকাল মঙ্গলবার ২০ জুলাই থেকে ২২ জুলাই, বৃহস্পতিবার পরযন্ত ৩ দিন ঈদের ছুটির কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। এই হিসাবে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটির সাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পড়ায় পুঁজিবাজার মোট ৫ দিন বন্ধ থাকবে।
আগামী ৫ দিন সরকারী সব অফিস-আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই রোববার থেকে পুঁজিবাজার খুলবে। ওইদিন থেকে পুঁজিবাজারে ৩ ঘণ্টা লেনদেন হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বেলা ১টা পরযন্ত।
প্রসঙ্গত, কঠোর লকডাউনের কারণে ঈদের পরে লেনদেনের সময়সূচী কমানো হয়েছে।






