রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

ঈদে বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন


ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (৪ জুন) বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আগামী বৃহস্পতিবার (৫ জুন), রোববার (৮ জুন) ও বুধবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসাসেবা চালু রাখার বিষয়ে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ এবং ল্যাব কার্যক্রম সেবাও প্রচলিত নিয়মে চালু থাকবে।

বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বহির্বিভাগ বন্ধ থাকবে আগামী ৬, ৭, ৯, ১০,১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। আর ঈদের জামাত ঈদের দিন ৭ জুন সকাল সাড়ে ৭টায় বিএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় আরও জানানো হয়, ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৪) জুন সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং একই দিন (১৪ জুন) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে বলে জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর