জাহেদুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়া উপজেলার অন্তর্গত উত্তর ধুরুং ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার বিএনপিতে যোগদান করেছেন।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম মোবারক হোসাইন, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।