বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট প্রকাশ।


ইউনাইটেড নিউজ ডেস্ক :: চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।গতকাল ২৬ জুলাই সোমবার রাতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠানো ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট দেয়া হয়।

কভিড-১৯ জনিত অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে এই অ্যাসাইনমেন্ট ২০২১ সালের এইচএসসি’র সকল পরীক্ষার্থীদের পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে কভিড-১৯ জনিত সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ)  জন্য ২৩ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ,খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) অ্যাসাইমেন্ট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক ৩টি আবশ্যিক বিষয়ের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা  দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার প্রয়োজন নেই। এছাড়া সংগীত শাখার শিক্ষার্থীকে ১ম, ৪র্থ, ৭ম, ৯ম ও ১৩ম সপ্তাহে ৩টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর