বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছাবে: টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছাবে: টেলিযোগাযোগ মন্ত্রী


গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব হবে বলে শুক্রবার নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, আমার কাছে যেসব ম্যাসেজ আসে তার শ্রেণিবিন্যাস করে দেখলাম যে বেশিরভাগ হলো টেলিটকের নেটওয়ার্ক বিষয়ক। আমি সবিনয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে, টেলিটক তার সাধ্যমতো চেষ্টা করছে তার নেটওয়ার্ক বাড়াতে। তবে তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনা করবেন। তারা এখন হাওর-বাওর-দ্বীপ, পাহাড়, চর ইত্যাদিতে নেটওয়ার্কের কাজ করছে। এর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

এছাড়াও তিনি লিখেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য। আমি পুরো বিষয়টা সম্পর্কে সচেতন। টেলিটকের প্রতি আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু টেলিটক অন্য অপারেটরদের মতো সক্ষমতা রাখে না। আপনার ঘরে নেটওয়ার্ক পৌঁছাতে পারলে আমরা খুশি হবো। একদিন সেটি আমরা পারবো। তবে রাতারাতি পারব না। আশা করি, বিষয়টি অনুধাবন করবেন। আমাকে ম্যাসেজ দেওয়ার দরকার নেই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর