শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

একাউন্ট স্থগিত হওয়া ১৮ হাজার গ্রাহককে উপহার পাঠালো নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ সময় দেখুন
একাউন্ট স্থগিত হওয়া ১৮ হাজার গ্রাহককে উপহার পাঠালো নগদ


সম্প্রতি দুটি ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদিপের রিফান্ড ইস্যুতে ‘নগদ’-এর গ্রাহকদের কাছে ঘটনার ব্যাখ্যা এবং ধন্যবাদ জানিয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান সেই ১৮ হাজার নগদ গ্রাহকের কাছে একটি ছোট্ট উপহার তাদের একাউন্টে পৌঁছে গেছে।

এ সময় তিনি বলেন,” ‘নগদ’-এর কাছে গ্রাহক স্বার্থ সবার ওপরে। সম্প্রতি ই-কমার্স খাতের অপ্রত্যাশিত ঘটনাগুলোয় দিন শেষে গ্রাহকেরই ক্ষতি হয়েছে।কিন্তু ‘নগদ’ই একমাত্র যারা কারো অপেক্ষায় না থেকে নিঃসঙ্কোচে গ্রাহকের পাশে দাঁড়ায়। এই ভরসার নামই ‘নগদ’।”

তিনি আরো বলেন, আপনাদের আস্থায় ভালোবাসায় নগদ আজ সাড়ে ৫ কোটি মানুষের বিশাল পরিবার নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম। আমরা দৈনিক ৭০০ কোটি টাকার বেশি লেনদেন সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করে যাচ্ছি। গত সপ্তাহ তিনেক আগে দুটি ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদিপের যোগসাজসে হঠাৎ করে কিছু ত্রুটিপূর্ণ রিফান্ড ঘটার সম্ভাবনা দেখ দেয়। আর ওইদিন গভীর রাতেই ওই দুটি ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক রিফান্ড রিকুয়েস্ট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। এই সময় নগদের আটিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় আঠারো হাজার অ্যাকাউন্টের স্থিতি অটোমেটিক্যালি হোল্ড করে দেয়। ইতোমধ্যে বিষয়টি সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছি। এরপর আইনশৃংখলা বাহিনী সিরাজগঞ্জ শপের সিইও জুয়েল রানা এবং তার কিছু সহযোগিকে চিহ্নিত করতে পেরেছে। তারা অল্প কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের প্রাপ্য রিফান্ড নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেছিল, যা স্থিতি হোল্ড করার মাধ্যমে আটকানো সম্ভব হয়েছে।

মিশুক বলেন, ইতোমধ্যে স্তিতি হোল্ড হওয়া কাস্টমারদের প্রত্যেকের অর্থ সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সিরাজগঞ্জ শপের কাছ থেকে আপনার পাওনা রিফান্ডসহ সকল নগদ অ্যাকাউন্ট ধাপে ধাপে রিএক্টিভেট করা হয়েছে। ১৮ হাজার নগদ গ্রাহকে একটি ছোট্ট উপহার দিয়েছি যা ইতোমধ্যে আপনার একাউন্টে পৌঁছে গেছে। আমরা গর্বের সাথে বলতে চাই নগদই বাংলাদেশের প্রথম কোন প্রতিষ্ঠান হিসেবে কারো অপেক্ষায় না থেকে প্রথমেই গ্রাহকের পাশে দাঁড়ালো। যারা এই কঠিন সময়ে তাদের পরামর্শ সহযোগিতা দিয়ে আমাদের কাজকে সহজ করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে বাংলাদেশ ডাকবিভাগ, বাংলাদেশ ব্যাংক , আইনশৃংখলা বাহিনী ও নগদের অভিভাবক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে।

প্রেস বিজ্ঞপ্তি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর