বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৩৭.৬৯ পয়েন্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৩৭.৬৯ পয়েন্ট – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের প্রথম কার্যদিবস সোমবার (০৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)। এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ৪৫৩.৬৩.৭৮ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনে এই চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলতি সপ্তাহের শেষ ৪ কার্যদিবসের ৩ কার্যদিবসই ঊর্ধ্বমুখী থাকলো পুঁজিবাজার। আগের সপ্তাহে ছিল অব্যাহত দরপতন। লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে দরপতন হয় ৩ কার্যদিবসেই। এতে এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক কমে ১৬৫ পয়েন্ট। পাশাপাশি বাজারের মূলধন কমে ১২ হাজার ৩৩২ কোটি টাকা।

এর ধারাবাহিকতা অব্যাহত ছিল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও। তবে সোমবার ও মঙ্গলবার পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। বুধবার আবার পতনের মধ্যে পড়ে বাজার। তা থেকে ঘুরে দাঁড়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি ডিএসই’র ডিএসইএক্স সূচক ছিল ৫৬১৮.৯৬ পয়েন্টে। আর ৩০ ডিসেম্বর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬৭৫৬.৬৫ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৩৭.৬৯ পয়েন্ট। তবে চলতি বছরে ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইক্স সূচক ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।

২০২১ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭৩৬৮.০০ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫০৪৪.৯৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

এদিকে চলতি বছরের ৩ জানুয়ারি ডিএসইর ডিএসইএস সূচক ছিল ১২৯৯.৫২ পয়েন্ট। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসইএস সূচক অবস্থান করছে ১৪৩১.১২ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ১৩১.৬ পয়েন্ট।

৩ জানুয়ারি ডিএসইর ডিএসই–৩০ সূচক সূচক ছিল ২০৭৮.৯৫ পয়েন্ট। আর চলতি বছরের ৩০ ডিসেম্বর ডিএসই–৩০ সূচক সূচক অবস্থান করছে ২৫৩২.৫৮ পয়েন্টে। ফলে প্রায় এক বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ৪৫৩.৬৩.৭৮ পয়েন্ট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর