বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬৪ সময় দেখুন
এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন মিঠু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নাসিরুদ্দিন মিঠুর নেতৃত্বে সশস্ত্র সহযোগীরা জামায়াত ও এনসিপিসহ জোটের নেতাকর্মীদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা চালায়।

এই হামলায় জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলার যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের বড় ভাইসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার পরও সহিংসতা থামেনি। আহত অবস্থায় একটি গাড়ির চালককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অভিযোগকারীরা বলছেন, বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন মিঠুর নেতৃত্বে এলাকায় প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান সহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও কে বিষয়টি অবগত করেছি।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তগীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদেরকে বলতে পারব সেখানে কি ঘটেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom